জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ডেপুটি জেনারেল ম্যানেজার বা ডিজিএম পদমর্যার ‘চিফ সিকিউরিটি অফিসার (সিএসও)’ পদে কর্মকর্তা নিয়োগে ৩০ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি।
৩১ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে এবং চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সোনালী ব্যাংক পিএলসি
পদের নাম: চিফ সিকিউরিটি অফিসার (ডেপুটি জেনারেল ম্যানেজার বা ডিজিএম)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন (চুক্তিভিত্তিক: ২ বছর)
বেতন-ভাতা: ২ লাখ ৫০ হাজার টাকা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৫২ বছরের (২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে) মধ্যে হতে হবে
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
আবেদনের যোগ্যতা
- স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
- সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বা সমপদমর্যাদার কর্মকর্তা হতে হবে
আবেদন যেভাবে: লিখিত আবেদনপত্র দরকারি কাগজপত্রসহ সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়: জেনারেল ম্যানেজার, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ৩৫-৪২, ৪৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা বরাবর আবেদনপত্র পাঠাতে হবে
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
পড়ুন:রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস
ইমি/


