বিজ্ঞাপন

‘কমেডি ছবির শুটিং করাটা আমি চরম ঘৃণা করি’

বিজ্ঞাপন

কমেডি সিনেমা বানানো নাকি চরম ঘৃণার কাজ! ২০০০ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘হেরা ফেরি’ কীভাবে বলিউড নির্মাতা প্রিয়দর্শনের জীবন বিষিয়ে তুলেছিল সেই অজানা অধ্যায় এবার প্রকাশ্যে আনলেন তিনি নিজেই।  সম্প্রতি তার পরিচালিত নতুন থ্রিলার সিনেমা ‘হাইওয়ান’-এর প্রচারণায় এসে এক সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে দেন এই নির্মাতা। 

নিজের আক্ষেপ প্রকাশ করে প্রিয়দর্শন বলেন, ‘ক্যারিয়ারের শুরুটা করেছিলাম সিরিয়াস ড্রামা দিয়ে। কিন্তু ‘হেরা ফেরি’ হিট হওয়ার পরেই জীবনটা কঠিন হয়ে পড়ে। চারপাশ থেকে শুধুই কমেডির চাপ! সত্যি বলতে, কমেডি ছবির শুটিং করাটা আমি চরম ঘৃণা করি।’

তার কথায়, ‘একজন নির্মাতাকে নির্দিষ্ট কোনো তকমায় আটকে ফেলা ঠিক নয়। দীর্ঘদিন একই ধারার কাজ করলে একঘেয়েমি চলে আসে। সেই একঘেয়েমি কাটানো ও নতুন কিছু করার খিদে থেকেই ‘হাইওয়ান’ নির্মাণ করেছি।’

গত দুই দশকে প্রিয়দর্শন প্রায় ২০টি হিন্দি সিনেমা উপহার দিয়েছেন, যার ১৬টিই ছিল পুরোপুরি কমেডি। এছাড়া ‘ভুল ভুলাইয়া’ কিংবা ‘বিল্লু’র মতো দর্শকনন্দিত সিনেমাগুলোতেও ছিল হাসির রকমারি উপাদান। তবে এসবের মাঝেও নির্মাতার মন সব সময় টানে থ্রিলার আর সিরিয়াস গল্পে।

পড়ুন:শাকিবকে নিয়ে গুঞ্জনের মধ্যেই বিয়ে করলেন মিষ্টি জান্নাত

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন