বিজ্ঞাপন

আরএমপির অভিযানে ৫ মাদক ব্যবসায়ী আটক

বিজ্ঞাপন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আরএমপির বোয়ালিয়া, কাটাখালী, রাজপাড়া থানা ও মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ির পৃথক মাদকবিরোধী অভিযানে অভিযুক্তদের আটক করা হয়।

ওই সময় তাদের কাছ থেকে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।

গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ কেদুর মোড় বৌবাজার এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো: মোক্তার হোসেন (৪৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

অপরদিকে কাটাখালী থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক ১২টার দিকে জাগির উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাহিন্দ্রা জাগীরপাড়া গ্রামের মো: সিদ্দিকুর রহমানের ছেলে মো: সাদ্দাম (৩০) এবং একই গ্রামের মো: মহসিন আলীর ছেলে মো: সাগর (৩১)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, রাজপাড়া থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক সোয়া ১০টার দিকে বসুয়া অচীনতলা এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে মো: সবুজ ওরফে ডাক্তার (৩২)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি সবুজের বিরুদ্ধে বোয়ালিয়া ও রাজপাড়া থানায় পৃথক ২টি মাদক ও ১টি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।

এছাড়াও মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি একই তারিখ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মাসককাটাদিঘি এলাকায় অভিযান পরিচালনা করে বর্তমানে একই গ্রামে বসবাসতরত রাজশাহী জেলার চারঘাট থানার কাকাইলকাটি চৌমহনী গ্রামের মৃত সমেজের ছেলে মো: মিলন (৪২)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি মিলনের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় ১টি মাদক মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

পড়ুন:কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য আটক

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন