বিজ্ঞাপন

সৈয়দপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মৎস্য অবমুক্তকরণ

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে। দুপুর ২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও প্রস্তাবিত মৎস্যজীবী দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আয়োজনে উপজেলার কুন্দলে অবস্থিত দহলা খালে মাছের পোনা অবমুক্ত করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহীন। এ সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আহ্বায়ক ফিরোজ আহমেদ, সদস্য সচিব মো. রুবেল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আজম ও যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজসহ দলটির নেতাকর্মীরা।

মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি সম্পর্কে মৎস্যজীবী দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আহ্বায়ক ফিরোজ আহমেদ বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় দেশকে সমৃদ্ধ ও স্বনির্ভর করতে দেশব্যাপী বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হচ্ছে। বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার ও জনকল্যাণের রাজনীতি করে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন থেকে শুরু করে খাল-বিল, নদী-নালায় এ ধরনের কর্মসূচি অব্যাহত রয়েছে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণে ভূমিকা রাখা সম্ভব হবে।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহীন বলেন, তারেক রহমান চান সাধারণ মানুষ সহজে আমিষের চাহিদা পূরণ করতে পারেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও সেই ধারাবাহিকতার অংশ।

তিনি আশা প্রকাশ করেন, অবমুক্ত করা মাছগুলো বড় হলে স্থানীয় মানুষের খাদ্য চাহিদা পূরণে সহায়ক হবে। একই সঙ্গে মৎস্যসম্পদ বৃদ্ধির মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল হবে

এদিকে অনুষ্ঠানে তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন শফিকুল ইসলাম জনী। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন : ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন