বিজ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক : আমানত উত্তোলনে প্রথম দিনেই ১৮ হাজার আবেদন

বিজ্ঞাপন

দীর্ঘদিনের অনিশ্চয়তা ও ভোগান্তির পর আমানত ফেরত পাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। ব্যাংকটির বিভিন্ন শাখায় আমানতের অর্থ উত্তোলনের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনেই প্রায় ১৮ হাজার গ্রাহক অর্থ উত্তোলনের আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে চাওয়া হয়েছে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা।

এর মধ্যে এককালীন পুরো আমানতের অর্থ উত্তোলনের জন্য আবেদন করেছেন ২ হাজার ৩৬৭ জন গ্রাহক। তাদের আবেদনে মোট ২৪৪ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছে। গ্রাহকদের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় অর্থের চাহিদা নিরূপণ করে ধাপে ধাপে আমানত ফেরতের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু হওয়ার খবরে ১ সেপ্টেম্বর থেকেই ব্যাংকের বিভিন্ন শাখায় গ্রাহকদের উপস্থিতি দেখা যায়। প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য দিয়ে তারা নিজ নিজ হিসাব থেকে কত টাকা উত্তোলন করতে চান, সেই বিষয়ে আবেদন জমা দেন। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনগুলো যাচাই ও প্রক্রিয়াজাত করার পর ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের অর্থ ফেরত দেয়া শুরু হবে।

দীর্ঘদিন অর্থ উত্তোলনে নানা সীমাবদ্ধতা ও অনিশ্চয়তার মধ্যে থাকা গ্রাহকদের অনেকেই এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মধ্যে নতুন করে আশা তৈরি হয়েছে। একজন আমানতকারী জানান, আমি প্রায় ১২ বছর ধরে ব্যাংকটিতে আমানত রেখে আসছি। এখন ব্যাংক কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দেয়ার আশ্বাস দেয়ায় আমি সন্তুষ্ট। আমার প্রত্যাশা, সরকারি উদ্যোগে পরিচালিত সম্মিলিত ইসলামী ব্যাংক ভবিষ্যতে আরও শক্তিশালী ও ভালোভাবে পরিচালিত হবে।

এদিকে, প্রথম দিন গ্রাহকদের অতিরিক্ত ভিড়ের আশঙ্কা থাকলেও বাস্তবে শাখাগুলোতে তেমন চাপ দেখা যায়নি। সকাল থেকেই ব্যাংকের বিভিন্ন শাখার কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধান কার্যালয়ের কর্মকর্তারা। আবেদন গ্রহণ, তথ্য যাচাই এবং গ্রাহকদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার বিষয়গুলো তারা সরাসরি তদারকি করেন।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু করার বিষয়ে সরকারের ঘোষণার পর গ্রাহকদের মধ্যে আস্থা তৈরি হয়েছে। এখন সেই আস্থা ধরে রাখার দায়িত্ব ব্যাংক কর্তৃপক্ষের। নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন গ্রহণ এবং পরবর্তী সময়ে প্রতিশ্রুতি অনুযায়ী গ্রাহকদের অর্থ ফেরত দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।

পড়ুন : সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: এফবিসিসিআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন