বিজ্ঞাপন

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কার্যকরী ভূমিকা রাখছে: শামা ওবায়েদ

বিজ্ঞাপন

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কার্যকরী ভূমিকা রাখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিডও দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সেমিনারে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘অভ্যুত্থান ও রাজনৈতিক পটপরিবর্তন হলেও সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়েনি। নতুন নারী নেতৃত্বও নিজেদের অধিকার নিয়ে এখনো খুব একটা সরব নয়।’

বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে নারীর অবদান অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, ‘সামাজিকভাবে নারীর অবস্থান কখনোই কাঙ্ক্ষিতভাবে সমুন্নত হয়নি।’

নারীর সমঅধিকার, ক্ষমতায়ন ও মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার কার্যকর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

এসময় সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়াতে রাজনৈতিক দলগুলোকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান আলোচকেরা। নারীর সমঅধিকারকে সুযোগ বা অনুদান হিসেবে নয়, মৌলিক অধিকার হিসেবেই দেখার আহ্বান জানান তারা।

পড়ুন : ২০২৭ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু ৮ জানুয়ারি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন