বিজ্ঞাপন

মহেশপুরে সাড়ে তিন লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় ঔষধসহ দম্পতি আটক

বিজ্ঞাপন

ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নেপা গ্রাম থেকে ওই দম্পতিকে হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতাররা হলেন, বাঘাডাংঙ্গা গ্রামের সোহারাব হোসেনের ছেলে জাকরিয়া (২৯) ও তার স্ত্রী পারভিন খাতুন (১৯)।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি দল উপজেলার নেপা গ্রামে আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ঘরে তল্লাশি চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই বাড়ির ভাড়াটিয়া জাকারিয়া ও তার স্ত্রী পারভীন খাতুনকে আটক করা হয়।

​পরে তাদের দেওয়া তথ্যমতে ঘরের বিছানার নিচে লুকিয়ে রাখা ৬ হাজার ৭শ’ পিস অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট ও ক্যাপসুল জাতীয় ওষুধ উদ্ধার করে পুলিশ।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদক ও মাদকজাতীয় বিক্রয় নিষিদ্ধ অবৈধ ওষুধের চোরাচালান দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ গাজীপুর জেলা যুবদল নেতার বিরুদ্ধে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন