রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাইবার অপরাধী ও একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত অভিযুক্তরা হলো সাইবার অপরাধী শরিফুল ইসলাম(২৭) এবং মাদক ব্যবসায়ী জেসমিন পারভিন রচনা (১৯)।
শুক্রবার দুপুরে র্যাবের একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, সাইবার অপরাধী শরিফুল পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন সরকারী কর্মকর্তাদের নামে ভূয়া হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে আসছিল। তার ভূয়া পরিচয়ে প্রতারণা ও অর্থ দাবী করার অপরাধে র্যাব-৫,তাকে গ্রেফতার করেছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইবার অভিযুক্ত শিকারক্তি দিয়ে বলে, মোঃ হুমায়ুন কবির, অ্যাডিশনাল ডিআইজি, ক্রাইম এন্ড অপস, রেঞ্জ ডিআইজির কার্যালয়, বরিশাল এর নাম, পদবী ও ছবি ব্যবহার করতঃ অন্যের নামে রেজিস্ট্রেশনকৃত সীমকার্ড ব্যবহার করে খুলে ছদ্মবেশ ধারণ করে। আইডি দিয়ে প্রশাসন ক্যাডারের অনেক কর্মকর্তাসহ, পুলিশ, সেনাবাহিনী উর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও দায়রা জজ এবং এ্যাডভোকেটদেরকে ফোন করে ও মেসেজ পাঠিয়ে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে তাদের নিকট টাকা দাবি করে। রাজশাহী, ঢাকা মহানগরসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় অবস্থান করিয়া অন্যের নামে রেজিস্ট্রশনকৃত সিমকার্ড ব্যবহার করে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনলাইন প্রতারনার কাজ করে।
র্যাব আরো জানায়, আসামীর পিসিপিআর যাচাই করে ইতোপূর্বে পুলিশ অফিসারের পরিচয়ে অনুরুপ প্রতারণার দায়ে বিভিন্ন থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ একাধিক মামলায় গ্রেফতার হয় এবং জামিনে মুক্তি পেয়ে পুনরায় অনুরুপ অপরাধ করছে। আসামিকে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার রাতে জেলা শহরের বোয়ালিয়া থানাধীন রানীনগর পানির এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উল্লেখিত ঘটনার কথা স্বীকার করে।
অপরদিকে, একই দিনে রাত ১০টার দিকে বোয়ালিয়া থানাধীন সাগরপাড়া এলকায় অভিযান পরিচালনা করে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ওই নারী দীর্ঘদিন যাবত শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন নেশাদ্রব্য বিক্রয় করে আসছিল। মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে ৩৩৬টি ইয়াবা জব্দ করা হয়েছে। আটককৃত ওই নারী শহরের হাদির মোড় বৌ বাজার এলকার নিয়াজ একবাল স্বপন এর কন্যা।
আরএমপি বোয়ালিয়া মডেল থানা অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারী বলেন, সাইবার অপরাধী শরিফুল ইসলাম(২৭) এবং মাদক ব্যবসায়ী জেসমিন পারভিন রচনা (১৯) র্যাবের অভিযানে আটক হয়েছে। থানা পুলিশ তাদের বিরুদ্ধে যথারীতি আইনি কার্যক্রম সম্পূর্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
পড়ুন : দেশে ধর্মের নামে কোনো বিভাজন চায় না সরকার: সেতু প্রতিমন্ত্রী
সা/


