বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সীতাকুণ্ডে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি সফল করার প্রস্তুতি হিসেবে সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সীতাকুণ্ড পৌর সদরের জামায়াতের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় লংমার্চের কর্মসূচি, প্রস্তুতি ও দাবিসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন ১১ দলীয় ঐক্যের নেতারা। এতে লংমার্চের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার।

১১ দলীয় ঐক্যের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সহকারী সেক্রেটারি ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উত্তর জেলা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ, সীতাকুণ্ড উপজেলা আমীর মোহাম্মদ তাহের, সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, উপজেলা যুব বিভাগের সভাপতি শামসুল হুদা আরেফিন, পৌরসভা আমীর হাফেজ আলী আকবর ও সাবেক উপজেলা আমীর মাওলানা তৌহিদুল হক চৌধুরীসহ নেতারা।

এদিকে লংমার্চকে স্বাগত জানিয়ে বিকেল ৫টায় সীতাকুণ্ড পৌর সদরে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। উত্তর বাজার থেকে শুরু হওয়া র‌্যালিটি আলিয়া মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেক বিতরণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন