শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের জন্য বিশেষ বাস সেবা চালু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্যদের ডিউটি পোস্টে নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের দুটি বাসের মাধ্যমে এ সেবা চালু হয়। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর দুপুর ২টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাসগুলোর ভাড়া পরিশোধ করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিভিল এভিয়েশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আনসার উত্তর জোনের জোন অধিনায়ক মো. রবিউল ইসলাম। তিনি আনসার সদস্যদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগকে সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি আনসার সদস্যদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

দীর্ঘদিন ধরে ডিউটি পোস্টে যাতায়াতের ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হওয়া অঙ্গীভূত আনসার সদস্যরা এই বাস সার্ভিস চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ পরিবহন সুবিধার ফলে আনসার সদস্যরা কম সময়ে ও নিরাপদে কর্মস্থলে পৌঁছাতে পারবেন। এতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত সদস্যদের দায়িত্ব পালনে আরও গতিশীলতা ও কর্মস্পৃহা বাড়বে।

উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট বাস দুটি বার্ষিক ৪২ লাখ ৪৫ হাজার ৬৮০ টাকা ভাড়ায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে প্রদান করেছে। বিমানবন্দরে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্যদের ডিউটি চলাচলের সুবিধার্থে বাস দুটি ব্যবহার করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নেপালে সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই, উদ্ধারকাজ শেষ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন