গাইবান্ধায় বিলে মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ, বাবার মরদেহ ও ছেলে জীবিত উদ্ধার

0
5
বিজ্ঞাপন

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় বিলে মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিখোঁজের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় ছেলেকে জীবত ও বাবার মরদেহ অবস্থায় উদ্ধার করছেন।

আজ শনিবার বিকাল চারটার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ানির বিলে এই ঘটনা ঘটে। নিহত মইনুল ইসলাম (৩৪)উপজেলার পূর্ব শিমুলতাইড় গ্রামের মৃত্যু মোহাম্মদ আলীর ছেলে। জীবত উদ্ধার হওয়া মাহিদ মিয়া (১০) নিহত মইনুলের ছেলে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করছেন।

স্থানীয়রা জানায়, আজ বিকাল ৪ টার দিকে বাবা ছেলে জাল দিয়ে তেলিয়ানির বিলে মাছ ধরতে গেলে একপর্যায়ে গভীর জলে গেলে তারা নিখোঁজ হন। পরে স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৫২ মিনিট পর ছেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাবাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

বোনার পাড়া ফায়ার সার্ভিস স্টেশন টিম লিডার মো. সাদেকুল ইসলাম বলেন, নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। পরে ঘটনাস্থলে স্থানীয়দের সহযোগিতা নিয়ে ১৫ মিনিটের মধ্য ছেলেকে উদ্ধার করি। আর ৩০ মিনিট পরে বাবার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জীবত ছেলের বর্তমানে চিকিৎসাধীন।

পড়ুন : ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেত্রকোনার অর্ক: বুলেটের দাগই যার সাহসের প্রতীক

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.