রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক বিষয় নয়। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে অবস্থান দেশের ওপর বড় ধরনের চাপ তৈরি করছে। একই সঙ্গে এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের আয়োজনে রোহিঙ্গা সংকট থেকে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক মহলের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে জাতিসংঘের কার্যকর ভূমিকার মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক রাডারে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে।

তিনি এ বিষয়ে আন্তর্জাতিক মহলের সহযোগিতা কামনা করেন।

পড়ুন: অস্ত্রের ঘাটতির তথ্য ফাঁসের সন্দেহে ৫০ মার্কিন কর্মকর্তার ‘লাই ডিটেক্টর’ পরীক্ষা

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন