মেহেরপুরের মুজিবনগরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ্ আল মাসুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার রূপায়ণ দেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিবরণ কর্মকর্তা তরিকুল ইসলাম, মুজিবনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান এবং আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হালিম।
সমাবেশে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিভিন্ন দিক এবং নারীদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় নারীদের দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সমাবেশে স্থানীয় নারী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পড়ুন:নেশার টাকা না পেয়ে পিতা মাতাকে মারধরের অভিযোগ
ইমি/


