বিজ্ঞাপন

সংসদ সদস্যের উদ্যোগে প্রথমবার হার্নিয়া অপারেশনে সফল শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স

বিজ্ঞাপন

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তৈরি হলো নতুন এক ইতিহাস। এই সরকারি হাসপাতালে এই প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হলো কোনো রোগীর হার্নিয়া অস্ত্রোপচার। আর এই ঐতিহাসিক অর্জনের মধ্য দিয়েই দীর্ঘ দুই বছরের বিভীষিকাময় শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেলেন ৭৬ বছর বয়সী বৃদ্ধ ফালু মিয়া।

গাজীপুরের শ্রীপুর উপজেলার বদনীভাঙ্গা গ্রামের আফসার উদ্দিনের ছেলে ফালু মিয়া। চরম অভাব-অনটনের সংসার, যেখানে দিন চলে কোনোমতে খেয়ে না-খেয়ে। দুই বছর আগে তাঁর শরীরে বাসা বাঁধে হার্নিয়া। ইচ্ছা থাকলেও টাকার অভাবে চিকিৎসা করানো সম্ভব হয়নি, এমনকি নিত্যদিনের যন্ত্রণার ওষুধ কেনার সামর্থ্যও ছিল না তাঁর। মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে সাহায্য না পেয়ে একপ্রকার সুচিকিৎসার আশা ছেড়েই দিয়েছিলেন তিনি। কান্নাই হয়ে উঠেছিল তাঁর নিত্যদিনের সঙ্গী।

অবশেষে এই অসহায় বৃদ্ধের কষ্টের কথা উপজেলা বিএনপি নেতা এস এম মাহফুল হাসান হান্নানের মাধ্যমে জানতে পারেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। বিষয়টি শোনার পরই তিনি ফালু মিয়ার সার্বিক চিকিৎসার দায়িত্ব নেন এবং শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে ভর্তির নির্দেশনা দেন।

হাসপাতালে ভর্তি ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সোমবার সকালে সার্জারি বিভাগের কনসালটেন্ট চিকিৎসক আহমেদ কবির চৌধুরীর নেতৃত্বে একদল চিকিৎসক ফালু মিয়ার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন।

হাসপাতালের বেডে শুয়ে স্বস্তির হাসি হেসে ফালু মিয়া বলেন, “কত মানুষের কাছে ঘুরছি, সাহায্য চাইছি—কেউ আসে নাই। এমনকি ওষুধের টাকাটাও পাই নাই। দুই বছর ধইরা যন্ত্রণায় শুধু কাঁদছি। আমি যে আবার বাঁচুম, সেই বিশ্বাসই আছিল না। অপারেশনের পর এহন মনে হইতাছে আরও কয়েক বছর বাঁচতে পারুম।

হাসপাতালে এই প্রথমবার সফল হার্নিয়া অপারেশন প্রসঙ্গে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে ফালু মিয়াকে ভর্তি করা হয়েছিল। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এটাই প্রথম হার্নিয়ার অস্ত্রোপচার। সাধারণ ও অসহায় মানুষের কথা ভেবে আমাদের সক্ষমতার ভেতরে যেসব চিকিৎসা দেওয়া সম্ভব, তা এখানেই করার সর্বোচ্চ চেষ্টা আমরা করছি। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

চিকিৎসকদের এই আন্তরিকতায় ফালু মিয়ার চোখে এখন শুধু যন্ত্রণার পানি নয়, বরং বেঁচে থাকার নতুন আলো আর স্বস্তির ঝিলিক।

পড়ুন:সাভারে পুলিশ কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি ৫ দিনের রিমান্ডে

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন