বিজ্ঞাপন
শরীয়তপুরের ভেদরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খালের নোংরা পানি দিয়ে রান্না এবং ফ্রিজে পচা খাবার রাখার দায়ে দুই হোটেল মালিককে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর হাসপাতাল রোডে অভিযান চালিয়ে মিতু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও মেসার্স সোহেল হোটেলকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রাফসান রাব্বি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক ও ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার।
পড়ুন : উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী-ভোটার এলাকা বদল কী মেয়র প্রার্থিতার ইঙ্গিত?
সা/
বিজ্ঞাপন


