টাঙ্গাইলের ঘাটাইলে ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা ও উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঘাটাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সেলাই মেশিন,ঢেউটিন, টিউবওয়েল, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়ানুরাগীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান।
এসময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ হেলালুর রহমান খান হেলাল,পৌর-বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন ধলা,উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ মাহবুবুর রহমান খান পালন,সন্ধানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আসলাম উদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের কর্মসংস্থান, নিরাপদ পানির ব্যবস্থা, শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে সহায়তার লক্ষ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সেলাই মেশিন পেয়ে দরিদ্র নারীরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি টিউবওয়েল ও শিক্ষা-খেলাধুলার সামগ্রী স্থানীয় মানুষের জীবনমান ও শিক্ষার্থীদের কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
পড়ুন : প্রথম দিনেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ২৫০ কোটি টাকা উত্তোলন
সা/


