বিজ্ঞাপন

আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

বিজ্ঞাপন

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার ধারা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ৩৪ ডলারে উঠেছে। অন্যদিকে মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ১৫ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের নতুন কোনো হামলা হলে পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। এর ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও দীর্ঘ হতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে। আর এতে আন্তর্জাতিক তেলবাজারে সরবরাহ সংকটের আশঙ্কাও বেড়েছে।

এদিকে বৈশ্বিক তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়ায় ব্যবসায়ীরা তেলের দামের সঙ্গে অতিরিক্ত ঝুঁকি বা ‘ঝুঁকি প্রিমিয়াম’ যোগ করছেন। এর প্রভাব পড়ে আগের অধিবেশনেও। ওই সময় ব্রেন্ট ক্রুডের দাম গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

পড়ুন: শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন