বিজ্ঞাপন

শতভাগ সাক্ষরতার লক্ষ্যে কাজ করবে সরকার: ববি হাজ্জাজ

বিজ্ঞাপন

দেশে গত তিন বছর ধরে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশে স্থির রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে সাক্ষরতার হার বেড়েছে মাত্র ২ দশমিক ৩ শতাংশ। এর ফলে এখনও দেশের প্রায় ২২ শতাংশ মানুষ নিরক্ষর, যার সংখ্যা প্রায় চার কোটি। এসব মানুষ এখনও পড়তে ও লিখতে পারেন না।

এ পরিস্থিতিতে দেশে শতভাগ সাক্ষরতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তেজগাঁওয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, শিক্ষার বাইরে থাকা মানুষদেরও সাক্ষরতার আওতায় আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিশুদের বিদ্যালয়মুখী করতে মিড-ডে মিল, স্কুল ড্রেসসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের স্কুলে ধরে রাখতে প্রয়োজন হলে সরকার আরও সুবিধা যুক্ত করবে। পাশাপাশি নৈতিকতা ও কর্মদক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করাকে সরকারের লক্ষ্য বলেও জানান তিনি।

আলোচনা সভায় অংশ নেওয়া বক্তারা বলেন, শিক্ষার বাইরে থাকা শিশু ও শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

পড়ুন: আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন