বিজ্ঞাপন

আন্তর্জাতিক অলিম্পিয়াডে নারায়ণগঞ্জের আরিহা মুশাইয়াদের সাফল্য

বিজ্ঞাপন

থাইল্যান্ডের মাটিতে আন্তর্জাতিক অলিম্পিয়াডে সাফল্য অর্জন করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মেয়ে আরিহা মুশাইয়াদ। ব্যাংককে সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া-ইউরোপ অলিম্পিয়াড ২০২৬-এর বৈশ্বিক পর্বে ইংরেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জ পদক অর্জন করেছে সে।

আরিহা মুশাইয়াদ নারায়ণগঞ্জের বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করে তার এ অর্জনে গর্বিত পরিবার, শিক্ষক ও সহপাঠীরা।

ফিলিপাইনের গ্লোবাল লীগ অব উইনার্স (GLOW) আয়োজিত এ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা অংশ নেয়। জাতীয় পর্যায়ের বাছাইপর্বে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে আরিহাসহ বাংলাদেশের তিন শিক্ষার্থী বৈশ্বিক পর্বে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়।

বৈশ্বিক পর্বে বাংলাদেশের তিন শিক্ষার্থীর মধ্যে আরিহা মুশাইয়াদ ইংরেজি বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করে। একই প্রতিযোগিতায় ঢাকার স্যার জন উইলসন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী রুওয়াইজা সেহরিশ ইংরেজি বিভাগে ডায়মন্ড পদক এবং বিজ্ঞান বিভাগে রৌপ্য পদক অর্জন করে। এছাড়া সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ওয়াসিফা মুসনাদ তৌশিতা ইংরেজি বিভাগে রৌপ্য পদক লাভ করে।

বন্দরের মেয়ে আরিহা মুশাইয়াদের এ আন্তর্জাতিক সাফল্যে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশের জন্য আরও সম্মান বয়ে আনবে আরিহা।

আরিহা মুশাইয়াদ বন্দরের কলাবাগ মুন্সিবাড়ি এলাকার মো. ওয়াহিদুজ্জামান ও নিগার সুলতানা দম্পতির সন্তান। মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন তার বাবা-মা।

পড়ুন : নরসিংদীতে মানব পাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন