বিজ্ঞাপন

সিরাজগঞ্জে অবৈধ তেল বিক্রির দায়ে জরিমানা, ২ ডিসপেন্সার মেশিন জব্দ

বিজ্ঞাপন

সিরাজগঞ্জের রায়গঞ্জে এলপিজি অটো গ্যাসের অনুমোদনের আড়ালে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় অবৈধভাবে তেল বিক্রির কাজে ব্যবহৃত দুটি পেট্রোল ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে দিকে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চক নুরগ্রামে অবস্থিত তালুকদার ফিলিং স্টেশন অ্যান্ড এলপিজি অটো গ্যাসে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান। এ সময় র‌্যাব-১২-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তি মো. আব্দুল মতিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানটির এলপিজি অটো গ্যাস ব্যবসা পরিচালনার অনুমোদন থাকলেও পেট্রোল ও ডিজেল বিক্রির জন্য প্রয়োজনীয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ছাড়পত্র ও পেট্রোল-ডিজেল বিক্রির ক্ষেত্রে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছিলো না বলে জানা গেছে। এলপিজি হিসেবে কার্যক্রম পরিচালনার কথা থাকলেও প্রতিষ্ঠানটিতে পেট্রোল ও ডিজেল বিক্রির কার্যক্রম চালানো হচ্ছিল।

এ সময় অবৈধভাবে ব্যবহৃত দুটি পেট্রোল ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়। পরে জব্দ করা মেশিন দুটি পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, যে ধরনের ব্যবসার জন্য অনুমোদন নেওয়া হয়েছে, তার বাইরে অন্য কোনো জ্বালানি ব্যবসা পরিচালনা করা যাবে না। সরকারি নিয়ম-কানুন ও প্রয়োজনীয় অনুমোদন না মেনে জ্বালানি তেল বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : নরসিংদীতে মানব পাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন