বিজ্ঞাপন

বিশ্ববাজারে মে মাসের পর সর্বোচ্চ তেলের দাম

বিজ্ঞাপন

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কার মধ্যে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে ওঠে।

এদিন ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ১০৭ দশমিক ৬৩ ডলারে লেনদেন শেষ হয়েছে। আগের দিনের তুলনায় দাম বেড়েছে ৬ দশমিক ৩ শতাংশ।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও মে মাসের মাঝামাঝির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার লেনদেন শেষে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ১০৩ দশমিক ৮২ ডলারে। এক দিনে এ দাম বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ।

বৈশ্বিক জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কার মধ্যেই ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দামে বড় ধরনের উত্থান হয়েছে।

প্রসঙ্গত, ইয়েমেনে হুথিদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোচা দখলের পর বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এর পাশাপাশি হরমুজ প্রণালীতে আরও কয়েকটি জাহাজ লক্ষ্যবস্তু হওয়ার খবরেও সরবরাহ নিয়ে বাজারে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

পড়ুন: এআই মানবজাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে- দাবি গবেষকের

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন