বিজ্ঞাপন

মাধবদীতে কিডো ফিউচার ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালকের ওপর হামলার অভিযোগ

বিজ্ঞাপন

জমি নিয়ে বিরোধের জেরে নরসিংদীর মাধবদীতে ‘কিডো ফিউচার ওয়ার্ল্ড’ নামের নির্মাণাধীন একটি পার্কের ব্যবস্থাপনা পরিচালকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবারের সদস্যরা।

অভিযোগ উঠেছে, গত বুধবার সকালে মামুন, আলতাফসহ একদল লোক পার্কের পাশে জমিতে প্রতিবন্ধকতা তৈরির জন্য পিলার স্থাপন করতে আসেন। এ সময় এতে বাধা দিতে গেলে তাঁরা পার্কের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালান।

এদিকে, আজ শুক্রবার সকালেও মামুন, আলতাফসহ একদল লোক মাধবদীর রাইনাদী এলাকায় পার্কের বালু ভরাট করা স্থানে পিলার স্থাপন করছেন বলে অভিযোগ করেছে পার্ক কর্তৃপক্ষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ‘কিডো ফিউচার ওয়ার্ল্ড’ পার্কের এক পাশে বালু ভরাট করা জায়গায় পিলার স্থাপনের কাজ চলছে।

পার্ক কর্তৃপক্ষ ও আহত তৌহিদুল ইসলাম জানান, রাইনাদী এলাকায় দীর্ঘদিন ধরে ‘কিডো ফিউচার ওয়ার্ল্ড’ পার্কের নির্মাণকাজ চলছে। সম্প্রতি স্থানীয় আলতাফ হোসেন, মামুনসহ কয়েকজন পার্ক কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করে আসছিলেন বলে তাঁদের অভিযোগ।

এরই ধারাবাহিকতায় গত বুধবার সকালে পার্কের এক পাশে প্রতিবন্ধকতা তৈরির জন্য পিলার স্থাপনের কাজ শুরু করা হয়। এ সময় এতে বাধা দিতে গেলে অভিযুক্তরা তৌহিদুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। তাঁদের দাবি, আজ শুক্রবারও অভিযুক্তরা দলবল নিয়ে পার্কের জমিতে পিলার স্থাপন করছেন।

এ বিষয়ে অভিযুক্ত আলতাফ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করে সাংবাদিক পরিচয় দিলে তিনি ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

তবে মামুন বলেন, ‘আমি আমার নিজের জমিতে পিলার দিয়েছি। পার্কের মালিকের সাথে বসার কথা ছিল কিন্তু তিনি আর বসেনি। চাঁদা দাবির বিষয়টি মিথ্যা ও বানোয়াট।’

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘এ ঘটনায় ইতোমধ্যে লিখিত অভিযোগ পেয়েছি। তবে যে জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে, সেটি আমার থানার আওতাধীন নয়। তারপরও নির্মাণাধীন পার্কটির কিছু অংশ মাধবদী থানার আওতাধীন হওয়ায় বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হবে। এছাড়া তাঁরা আড়াইহাজার থানাতেও অভিযোগ করেছেন।’

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবুজেল হোসেন বলেন, ‘বিষয়টি আমরা অবগত রয়েছি। দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পড়ুন : জেলা যুবদলের নেতৃত্বে তপন খানকে চান তৃণমূল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন