ডেঙ্গু মোকাবিলায় নারায়ণগঞ্জসহ ৬ জেলার ডিসিকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

0
9
বিজ্ঞাপন

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাস দেশব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার শহীদ রিয়া গোপ স্টেডিয়ামের সামনে থেকে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, রুহুল আমিন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ জেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

কর্মসূচি শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিই প্রমাণ করে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সবাই একসঙ্গে কাজ করছেন। প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন বলেও জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, “প্রধানমন্ত্রী দেশের ছয়টি জেলার জেলা প্রশাসককে ডেকে ডেঙ্গু মোকাবিলায় বিশেষ নির্দেশনা ও দায়িত্ব দিয়েছেন। এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ, গাজীপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও চট্টগ্রাম।”

তিনি আরও বলেন, আগামী তিন মাসের এ বিশেষ কর্মসূচির মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পড়ুন:ডেঙ্গুর ছোবল ঠেকাতে বরগুনায় সাংবাদিকদের সচেতনতা সভা

ইমি/ ‎

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.