ব্যতিক্রমী নেতৃত্বের প্রত্যাশায় সৈয়দপুর: নাগরিক সেবায় কাউন্সিলর পদপ্রার্থী আবু সরকার

0
4
বিজ্ঞাপন

​সৈয়দপুর পৌরসভার নাগরিক সেবা সুনিশ্চিত করা ও ওয়ার্ডের সার্বিক চিত্র বদলে দেওয়ার প্রত্যয় নিয়ে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মাঠে রয়েছেন নীলফামারী জেলা বিএনপির প্রচার সম্পাদক আবু সরকার। সাধারণ মানুষের সাথে নিবিড় যোগাযোগ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে সর্বমহলে তাঁর একটি আলাদা পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে।

​স্থানীয় অধিবাসীদের মতে, আবু সরকার দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে এলাকার মানুষের পাশে থেকেছেন। আড়ম্বরহীন ও সহমর্মী আচরণ দিয়ে তিনি সাধারণ মানুষের মন জয় করেছেন। দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে এবার তিনি সরাসরি ওয়ার্ডবাসীর উন্নয়ন ও অধিকার সুনিশ্চিত করতে কাউন্সিলর হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

​উন্নয়ন ভাবনা নিয়ে আবু সরকার জানান, “আমাদের এলাকার অন্যতম প্রধান সমস্যা হলো অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও অপরিকল্পিত ড্রেনেজ সমস্যা। একটু বৃষ্টি হলেই সাধারণ মানুষকে জলাবদ্ধতার কারণে ভোগান্তি পোহাতে হয়। জনগণের রায় ও ভালোবাসায় নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে টেকসই রাস্তাঘাট নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান করা।

​তিনি আরও বলেন, পৌর আইন অনুযায়ী একজন কাউন্সিলরের প্রাপ্ত সমস্ত ক্ষমতা ও নাগরিক অধিকারকে তিনি শতভাগ জনগণের কল্যাণে ব্যবহার করবেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রতিটি নাগরিক যেন সমান সুবিধা পান, সে লক্ষ্যেই তিনি কাজ করে যাবেন।

​এলাকাবাসীর বিশ্বাস, আবু সরকারের মতো একজন কর্মঠ ও সহজ-সরল মানুষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলে পৌরসভার সাধারণ মানুষ তাঁদের কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা সহজে ও নিরাপদে লাভ করবেন।

পড়ুন : ফটিকছড়িতে ডেভিড ইমনের সহযোগী শুটার ডাবা হারুন গ্রেপ্তার

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.