প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, গ্যাস ও বিদ্যুতের সংকট এখন জাতীয় সংকটে পরিণত হয়েছে। এই সংকট সমাধানে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করা দরকার। কিন্তু জামায়াত সংকট সমাধানে সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ খাঁন।
তিনি বলেন, এই জামায়াত ১৯৯৬ সালে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছিল। এখন জ্বালানি সংকটকে পুঁজি করে জামায়াত আওয়ামী লীগকে বিক্ষোভ করার সাহস জোগাচ্ছে। এ সময় জামায়াতের আমিরকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা লংমার্চের নামে লংড্রাইভ বন্ধ করুন।
আওয়ামী লীগের মিছিল প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ আর ফিরবে না। শেখ হাসিনা মারা গেলে তার লাশও দেশে ফিরিয়ে আনার মতো শেখ পরিবারের কেউ নেই। আওয়ামী লীগের নেতারা কেউ দেশেও আসতে পারবে না। আওয়ামী লীগ এখন পচে-গলে ধ্বংস হয়ে গেছে। দেশের জনগণ তাদের আর গ্রহণ করবে না।
সার সংকট ও কৃষকের ভোগান্তি প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, দেশে কোনো সার সংকট নেই। ডিলাররা কৃত্রিমভাবে সার মজুত করে সংকট দেখানোর অপচেষ্টা চালাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৭ বছরে সারের ডিলার হিসেবে কারা নিয়োগ পেয়েছে, তা সবাই জানে। সরকার সেই সব ফ্যাসিস্ট সুবিধাভোগী সার ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
তিনি বলেন, সার ব্যবসার পুরো ব্যবস্থা নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ সময় কৃষকদের ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি।
পড়ুন: আদানির বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু, কমবে লোডশেডিং
আর/


