জয়পুরহাটের পাঁচবিবিতে সড়কের ধারের সরকারি গাছ অবৈধভাবে কাটার দায়ে তিন ব্যক্তিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কেশবপুর গ্রামের লাল ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার রামনগর (আয়মারসুলপুর) গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে মো. আলম (৫০), একই গ্রামের হবিবরের ছেলে আব্দুল মতিন এবং ছোটমানিক গ্রামের মৃত নবীন উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৫২)।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. কাশপিয়া তাসরিন জানান, ওই এলাকায় অনুমতি ছাড়া অবৈধভাবে সরকারি গাছ কাটা হচ্ছিল। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারা মোতাবেক অভিযুক্ত তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পড়ুন:কুষ্টিয়ার কুমারখালীতে ২ দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির শুরু
ইমি/


