বিজ্ঞাপন

সিরাজগঞ্জে আবাসিক হোটেল থেকে দুই নারীসহ ৬ জন আটক

বিজ্ঞাপন

সিরাজগঞ্জে একটি আবাসিক হোটেল থেকে যৌন ব্যবসার অভিযোগে দুই নারীসহ ৬ জনকে আটক করেছে জেনজি আলোড়ন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার ‘নিরিবিলি আবাসিক হোটেল’ থেকে তাদের আটক করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

আটকরা হলো, বগুড়ার মোকামতলা উপজেলার বাসিন্দা। বাকি চার পুরুষ উল্লাপাড়া উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে একজন হোটেলের ম্যানেজার বলে জানা গেছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। আগামীকাল তাদেরকে আদালতের প্রেরণ করা হবে।

এদিকে জেনজি আলোড়ন সংগঠনের সদস্য রাজিবুল, নাসিম ও আশরাফুল বলেন, ওই হোটেলে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষ এনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলো। এ নিয়ে এলাকাবাসী একাধিকবার হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করলেও তারা বিষয়টি আমলে নেয়নি।

পরে আজ দুপুরে হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড চলছে, এমন খবর পেয়ে আমরা সেখানে যান। পরে হোটেলের ভেতর থেকে অসামাজিক কাজ করায় নারীসহ ৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছি।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমরা খোঁজ নিয়ে দেখছি আসলে বিষয়টি কী। কেন তাদের আটক করা হয়েছে।

পড়ুন:কুষ্টিয়ার কুমারখালীতে ২ দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির শুরু

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন