বিজ্ঞাপন

দামুড়হুদায় ৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আরাফাত (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আরাফাত দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ক্লাবপাড়া গ্রামের আনারুলের ছেলে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ উদ্দিন রবিবার বিকেলে এক প্রেস এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপনসূত্রে সংবাদ পেয়ে শনিবার রাত ৮টার দিকে দামুড়হুদা মডেল থানার একদল পুলিশ ডুগডুগি বাজার এলাকায় অবস্থান করেন। পরে সেখান থেকে পুলিশ সদস্যরা লোকনাথপুর- দর্শনা সড়কের পরানপুর অস্থায়ী পুলিশ চেকপোস্টের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহ ভাজন কয়েকজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ আরাফাত নামে এক যুবককে আটক করে। এ সময় ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।

পরে সাক্ষীদের উপস্থিতিতে আরাফাতের ব্যবহৃত তিন চাকার ব্যাটারিচালিত পাখি ভ্যানের চালকের আসনের নিচে থাকা টুলবক্সে তল্লাশি চালানো হয়। সেখানে বিশেষ কায়দায় রাখা একটি হলুদ রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে খাকি রঙের কস্টেপ ও সাদা পলিথিনে মোড়ানো ৭টি গাঁজার পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলোতে থাকা গাঁজার মোট ওজন ৭ কেজি ২০০ গ্রাম।

পুলিশ জানায়, রাতেই সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা গাঁজা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। পরে এ ঘটনায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। ব্যবহৃত তিন চাকার ব্যাটারিচালিত পাখি ভ্যান টি এখন থানা হেফাজতে আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, গাঁজা সহ একজনকে গ্রেফতার করা যুবককে রবিবার চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ভ্যানটি জব্দ তালিকা মূলে থানায় নেওয়া হয়েছে। এছাড়া পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পড়ুন : সিরাজগঞ্জে আবাসিক হোটেল থেকে দুই নারীসহ ৬ জন আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন