বিজ্ঞাপন

দেশে যেমন অপশক্তি রয়েছে, বিদেশেও তেমন অপশক্তি রয়েছে : চুয়াডাঙ্গায় সংস্কৃতি মন্ত্রী

বিজ্ঞাপন

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশে যেমন অপশক্তি রয়েছে, বিদেশেও তেমন অপশক্তি রয়েছে। ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর যে অনাকাঙ্ক্ষিত হামলা ও হেনস্তার ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। ওই ঘটনায় সরকারের পক্ষ থেকে কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে। বাঁধনের সাথে কথা বলে সার্বিক খোঁজখবর নেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গা জেলা আইন শৃঙ্খলা সভা ও সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, গণমাধ্যম ছাড়া কোনো সরকার সামনে এগোতে পারে না। আমরা স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস করি। এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আগে গণমাধ্যমগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। এখন সরকার সেই দরজাগুলো খুলে দিতে চায়।
মন্ত্রী বলেন, একটি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়তে কাজ করছে সরকার।

এসময় সংরক্ষিত-৫ আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পড়ুন : সোনারগাঁয়ে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, ভুয়া পশু চিকিৎসকের ৩ দিনের কারাদণ্ড!

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন