জামালপুর ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সরিষাবাড়ী উপজেলা ফুটবল দল। ট্রাইবেকারে মেলান্দহ উপজেলাকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সরিষাবাড়ী উপজেলা ফুটবল দল। রোববার বিকেলে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত।
খেলা শুরুর আহেই ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয় যায়। স্টেডিয়ামের চারপাশে ও বিভিন্ন উঁচু স্থানে দাঁড়িয়ে খেলা দেখেন অনেক দর্শক। টানটান উত্তেজনাপুর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে মেলান্দহকে হারিয়ে চ্যাম্পিয় হয় সরিষাবাড়ী।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক, স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পড়ুন : ফকিরহাটে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবক নিহত


