ঢাকার সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে আটজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। আজ দুপুর দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি সাইদুল ইসলাম।
তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার হাতে ও ক্যাপ মাথায় দিয়ে ২০ থেকে ২৫ জন ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি এলাকায় মিছিল করছে—এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে আটজনকে আটক করা হয়। তারা একটি বাস নিয়ে এসেছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেছেন।এ ঘটনায় আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ানের আয়োজনে এই মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
পড়ুন : ফকিরহাটে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবক নিহত


