বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন দুলু।
বিশেষভাবে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সদস্য সচিব মশিউর রহমান রনি, সোনারগাঁও থানা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন এবং যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াসিন নোবেলকে।
দেলোয়ার হোসেন দুলু বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় তিনি আনন্দিত ও কৃতজ্ঞ। যারা এ সময়ে তার পাশে ছিলেন এবং সহযোগিতা করেছেন, তাদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে দলের প্রতি আনুগত্য রেখে ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
পড়ুন : ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস
সা/


