বিজ্ঞাপন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অজ্ঞাত এক মানুষিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাইকপাড়া তাঁত বোর্ডের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মৃত ওই ব্যক্তির কোন পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার পাইকপাড়া তাঁত বোর্ডের সামনে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করে।
তিনি আরো জানান, মরদেহটি পরিচয় জানার চেষ্টা চলছে। পরবর্তীতে মরদেহটি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে
পড়ুন:যমুনার পাড়ে বিশাল কেতলি, চায়ের স্বাদে মুগ্ধ দর্শনার্থী
ইমি/
বিজ্ঞাপন


