নোয়াখালীর হাতিয়ায় ঝাঁঝালো গন্ধে আবারও অসুস্থ হয়ে পড়েছে জোড়খালী উচ্চবিদ্যালয়ের ২১ শিক্ষার্থী। এদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাতিয়ার বাইরে পাঠানো হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে একই বিদ্যালয়ে আবারও এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার সকাল ১১টার দিকে জোড়খালী উচ্চবিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। কয়েকজন জ্ঞান হারিয়ে ফেললে বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে শিক্ষক ও স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ ২১ শিক্ষার্থী ও একজন অভিভাবককে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্বজনদের দাবি, বিদ্যালয়ে ছড়িয়ে পড়া অতিরিক্ত ঝাঁঝালো গন্ধের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। এ সময় দশম শ্রেণির এক শিক্ষার্থীর মুখ দিয়ে লালা বের হতে থাকলে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাতিয়ার বাইরে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন। তিনি অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেন।“লশিক্ষার্থীরা কী কারণে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।”
পড়ুন : মানবতা বিরোধী অপরাধ: কাদের, আরাফাতসহ ৭ জনের রায় কাল
সা/


