বাঁশবাগানে নারীর সঙ্গে দেখা করতে গিয়ে আটক শ্রমিকদল নেতা

নীলফামারীর ডোমারে গৃহবধূর সঙ্গে দেখা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা৷ পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে ডোমার উপজেলার বোড়াগাড়ি ঘাটপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

মাসুদ রানা সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া এলাকার মো. খোকার ছেলে ও সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকমাস ধরে এক গৃহবধূর সঙ্গে মাসুদ রানা মোবাইল ফোনে কথা বলতেন। বিষয়টি গৃহবধূর স্বামী জানার পরে কৌশলে গতকাল স্ত্রীর মোবাইল থেকে বার্তা পাঠিয়ে দেখা করার জন্য মাসুদকে বাঁশ বাগানে ডেকে নিয়ে আসেন।
এসময় স্থানীয়রা মাসুদকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুদকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এবিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ না করায় মাসুদকে পরিবারের জিম্মায় দিয়ে দেয় পুলিশ।

উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক লোকমান হোসেন লাভলু বলেন, তিনি আমাদের সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন। আমরা কালকে গিয়ে দেখলাম মেয়ের সঙ্গে কথা বললাম। মেয়ে বলল তার সঙ্গে এমনিতে ফোনে মেসেজ আদান প্রদান করতেন। তার স্বামী মোবাইল কেড়ে নিয়ে বিভিন্নভাবে কথাবার্তা লিখে ছেলেটাকে ডেকে নিয়ে আটক করিয়েছে।

এ বিষয়ে ডোমার থানার উপপরিদর্শক গোপাল রায় বলেন, ৯৯৯ কল পেয়ে আমরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে থাকে পরিবারের জিম্মায় দেই। সেখানে নারী সংপৃক্ত অভিযোগ ছিল এজন্য তাকে আটক করা হয়েছিল।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম চৌধুরি বলেন, মাসুদকে আটক রাখা হয়েছিল। পরে তাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
তিনি বলেন, তার সঙ্গে একটা মেয়ে মেসেজ করত সেই মেয়ের স্বামী তাকে কৌশলে ডেকে এনে আটক করেছিল।

পড়ুন : মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন