যশোরে বনফুলের স্টোর রুম অপরিচ্ছন্ন ও মিষ্টির ওপর তেলাপোকা, জরিমানা

যশোর শহরের চৌরাস্তা এলাকায় বনফুলের স্টোর রুমে অস্বাস্থ্যকর পরিবেশ, মিষ্টির ওপর তেলাপোকার বিচরণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করার জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে বনফুল এন্ড কোং এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর। এ সময় স্টোর রুম অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি সংরক্ষিত মিষ্টির ওপর তেলাপোকা ঘুরে বেড়াতে দেখা যায়। এছাড়া প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি।

এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের উপ-উপ-পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান বলেন, যশোর চৌরাস্তায় অবস্থিত ‘বনফুল মিষ্টির ভাণ্ডার’ নামক প্রতিষ্ঠানের ডিসপ্লেতে থাকা বিদেশি চকলেটে এবং মিষ্টির ক্ষেত্রে কোনো মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। দোকানের ভেতরের স্টোররুমে খোলা মিষ্টির ওপর হাজার হাজার তেলাপোকা ঘুরে বেড়াতে দেখা যায়, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একাণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলাম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা।

পড়ুন : মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন