বিজ্ঞাপন

গণ্ডি পেরিয়ে সফল অভিযান: ট্রেন ছাড়ার আগেই বিদেশী মদ জব্দ

বিজ্ঞাপন

দায়িত্বের গণ্ডি পেরিয়ে পুলিশি তৎপরতা ও সময়োপযোগী সাহসিকতার অনন্য নজির স্থাপন করেছে নেত্রকোনার দুর্গাপুর থানা পুলিশ। জারিয়া-ঝাঞ্জাইল রেল স্টেশন এলাকা থেকে ময়মনসিংহগামী বলাকা ট্রেনের একটি বগি থেকে মালিকবিহীন অবস্থায় ১২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এই সফল অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জারিয়া-ঝাঞ্জাইল রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী বলাকা ট্রেনের বগিতে করে অবৈধ মাদকদ্রব্য পরিবহন করা হচ্ছে। এমন সংবাদের পর কালক্ষেপণ না করে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দুর্গাপুর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা ট্রেন থেকে নেমে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব না হলেও, পরবর্তীতে তল্লাশি চালিয়ে ট্রেনের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি এবং পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

মজার ও প্রশংসনীয় বিষয় হলো- ঘটনাস্থলটি মূলত পূর্বধলা থানা ও রেল পুলিশের আওতাধীন। ট্রেন ছেড়ে দেওয়ার উপক্রম হওয়া এবং পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পর্যাপ্ত সময় লাগার কথা থাকলেও, দুর্গাপুর থানা পুলিশ তাদের নিজেদের থানা এলাকাধীন না হওয়া সত্ত্বেও একটুও পিছপা হননি। উল্টো সাহসিকতার সাথে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন। যদি সময়োপযোগী ও সাহসী এই পদক্ষেপ নেওয়া না হতো, তবে মদের এই চালানটি নির্দিষ্ট গন্তব্যে নিরাপদে পৌঁছে যেত।

ওসি খন্দকার শাকের আহমেদ আরও জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া হিসেবে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে জিআরপি থানায় এজাহার দায়ের করা হবে এবং জব্দকৃত মাদকদ্রব্য আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের কঠোর ও সাহসী অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : ইলিশ বাণিজ্যে নতুন সমীকরণ: গুজরাটের ইলিশ বাংলাদেশে, পদ্মার ইশিশ চায় ভারত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন