বিজ্ঞাপন

মাদক সেবনরত অবস্থায় আটক যুবক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

বিজ্ঞাপন

নেত্রকোনা সদর উপজেলায় মাদকদ্রব্য সেবনের অপরাধে মো. রাসেল মিয়া (২৮) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশো টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার ভরনি গ্রাম এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত মো. রাসেল মিয়া নেত্রকোনা সদর উপজেলার ভরনি গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার ভরনি গ্রামস্থ শ্রীকান্তের মোবাইল দোকানের সামনে অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্য সেবনরত অবস্থায় রাসেল মিয়াকে হাতেনাতে আটক করা হয়।

পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেত্রকোনা সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন। এ সময় অপরাধ প্রমাণিত হওয়ায় তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আইনগত প্রক্রিয়া শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসামিকে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : মুন্সীগঞ্জে ৩১ জন আটক, স্বজনদের দাবি ঘুরতে যাচ্ছিলেন তাঁরা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন