বিজ্ঞাপন

টাঙ্গাইলে ইয়াবাসহ দুই জুলাই যোদ্ধা গ্রেপ্তার

বিজ্ঞাপন

টাঙ্গাইলের কালিহাতীতে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডের থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও চিতুলিয়াপাড়ার আজাহার আলীর ছেলে জুলাই যোদ্ধা হাছান আলী (৩৭) এবং একই উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে ও গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সদস্য জুলাই যোদ্ধা মাহমুদুল হাসান (৩৪)। তারা দুইজন উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির নেতা। পুলিশ প্রত্যেকজনের কাছ থেকে ১৫০ পিচ করে ৩শ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

জানা গেছে, জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে তারা দুইজন রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আসছিল।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপপরিদর্শক রাইজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুইজন জুলাই যোদ্ধাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে ইয়াবা ট্যাবলেট তারা গাবসারা থেকে নিয়ে এসে এলেঙ্গাতে বিক্রির জন্য ক্রেতার অপেক্ষা করছিল।

এ প্রসঙ্গে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আনোয়ারুল আজিম বলেন, এ ঘটনায় রাতে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর বুধবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠনো হয়।

পড়ুন : অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন