বিজ্ঞাপন

হবিগঞ্জে স্কুলছাত্রকে অপহরণের চেষ্টার অভিযোগ, চিৎকারে ছুটে আসে এলাকাবাসী

বিজ্ঞাপন

হবিগঞ্জ শহরে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। স্কুলে যাওয়ার পথে রাজনগর এলাকায় কয়েকজন ব্যক্তি তার রিকশার গতিরোধ করে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। এ সময় শিশুটির চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শহরের রাজনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ওই শিক্ষার্থীর নাম আরিয়ান রহমান। সে হবিগঞ্জ বার্ডস কেজি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র ও পরিবারের ভাষ্য, প্রতিদিনের মতো সকালে রিকশাযোগে স্কুলে যাচ্ছিল আরিয়ান। রিকশাটি রাজনগর এলাকায় পৌঁছালে ৩-৪ জন ব্যক্তি সেটির গতিরোধ করেন। পরে তারা আরিয়ানকে তাদের সঙ্গে যেতে বলেন। একপর্যায়ে শিশুটিকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

এ সময় আরিয়ান ওই ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তারা পরিচয় না দিয়ে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে পরিবারের অভিযোগ। এতে ভয় পেয়ে শিশুটি কান্না ও চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে ওই ব্যক্তিরা দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

ঘটনার পর আরিয়ানকে পরিবারের সদস্যরা বাসায় নিয়ে যান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্কুলগামী শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

আরিয়ানের মা বলেন, সকালে আরিয়ানকে স্কুলে পাঠিয়েছিলাম। হঠাৎ খবর পাই, ৩-৪ জন লোক তাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে। খবর পেয়ে আমি আরিয়ানকে নিয়ে বাসায় চলে আসি। এ ঘটনায় আমি খুবই আতঙ্কিত।

পড়ুন : জয়পুরহাটে ডেঙ্গু রোধে জেলা যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন