বিজ্ঞাপন

টাঙ্গাইলে ভাঙারি ব্যবসায়ীর বাড়ি থেকে ২ হাজার ২৬২ পিস সরকারি পাঠ্যবই উদ্ধার, আটক ১

বিজ্ঞাপন

টাঙ্গাইলের মধুপুরে ভাঙারি ব্যবসায়ীর বাড়ি থেকে নবম ও দশম শ্রেণির ২০২৫ শিক্ষাবর্ষের ২ হাজার ২৬২ পিস সরকারি পাঠ্যবই উদ্ধার করেছে পুলিশ। বইগুলোর ওজন প্রায় ৮০০ কেজি। এ ঘটনায় ভাঙারি ব্যবসায়ী ইব্রাহীম হোসেনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় মধুপুর পৌর এলাকার নরকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

উদ্ধার করা বইয়ের মধ্যে ইংরেজি ব্যাকরণ ৬০০, বাংলা ব্যাকরণ ৪৬৮, গণিত ৩১২, বাংলা সাহিত্য ১৫০ ও বাংলা সহপাঠ ৪২০ পিস রয়েছে।

আটক ইব্রাহীমের দাবি, মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশপ্রহরী তোফায়েল আহমেদের কাছ থেকে তিনি প্রতি কেজি ২০ টাকা দরে বইগুলো কিনেছেন।
সন্ধ্যায়ভ্যানযোগে বইগুলো অন্যত্র নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বইগুলো জব্দ করে।

তবে বই বিতরণের দায়িত্বে থাকা একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দীন দাবি করেছেন, তাঁর অগোচরেই এসব বই সরিয়ে নেওয়া হয়ে থাকতে পারে।

ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. নঈম উদ্দীন বইগুলো জব্দের ব্যবস্থা করেন।

মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বাবুল হাসান ঘটনার বলেন, সরকারি পাঠ্যবই কীভাবে গুদাম থেকে বাইরে গেল, কার মাধ্যমে গেল এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা এসব বই কোথা থেকে এবং কীভাবে বাইরে এসেছে, তা তদন্ত করে দেখা হবে। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মধুপুর থানায় মামলা প্রক্রিয়াধীন। উদ্ধার করা বইগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। নৈশপ্রহরী তোফায়েলের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতাও তদন্ত করে দেখা হচ্ছে।

পড়ুন : শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধে হামলা, নিহত ১

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন