বিজ্ঞাপন
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তের বর্ডারপাড়া মাঠ থেকে ১২ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার করেছে ৪৭ বিজিবি।
শুক্রবার ভোরে কাজিপুর বিওপির সীমান্তবর্তী বর্ডারপাড়া মাঠে টহল দেওয়ার সময় পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৮ বোতল ভারতীয় মদ ও ৪ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট। তবে এ সময় মালামালের কোনো মালিককে পাওয়া যায়নি।
উদ্ধারকৃত মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন : ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজি-মাহিন্দ্রা দুর্ঘটনা, নিহত ২
সা/
বিজ্ঞাপন


