মধ্যরাতে জামালপুর শহরের বাইপাস সড়কে মশাল মিছিল করেছে জেলা যুবলীগ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের ফৌজদারী মোড় এলাকায় এ মিছিল বের করা হয়।
জানা যায়, মিছিলটি বাইপাস সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যায়।এতে যুবলীগের কর্মীরা মশাল হাতে অংশ নেন।
এ সময় মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘নিখিল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘নিখিল ভাইয়ের কিছু হলে,আগুন জ্বলবে ঘরে ঘরে ’ এবং ‘অবৈধ রায়, মানি না, মানবো না’—এ ধরনের স্লোগান দেওয়া হয়।
মিছিলকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘অবৈধ কেঙারু কোর্টে ফরমায়েশি রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল’। ব্যানারের নিচে আয়োজক হিসেবে উল্লেখ করা হয় ‘জামালপুর জেলা যুবলীগ’।
তবে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে কারা ছিলেন, তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে মিছিলের নেতৃত্বে কারা ছিলেন, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। এর ধারাবাহিকতায় জামালপুরেও বিভিন্ন সময়ে যুবলীগের ঝটিকা মিছিলের খবর এসেছে।
শুক্রবার দিবাগত রাতের মিছিলটি কতক্ষণ স্থায়ী হয়, মিছিল শেষে অংশগ্রহণকারীরা কোথায় যান এবং এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পড়ুন:গাজীপুরে রক্ষক যখন ভক্ষক, চন্দ্রা বনবিটে সংরক্ষিত বনভূমি কতটা নিরাপদ
ইমি/


