সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সিরাজগঞ্জে জেলা সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ দলিল লেখক সমিতি, সিরাজগঞ্জ জেলা শাখা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দলিল লেখকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং দাবি আদায়ের লক্ষ্যে পরবর্তী করণীয় নির্ধারণের উদ্দেশ্যে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করবেন সদর দলিল লেখক সমিতি, সিরাজগঞ্জ জেলার সভাপতি জনাব মোঃ আব্দুল মমিন তারা। অনুষ্ঠান সঞ্চালনা করবেন একই সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ হাবিবুর রহমান (হাবিব)।
এতে বাংলাদেশ দলিল লেখক সমিতি, সিরাজগঞ্জ জেলা শাখার আওতাধীন প্রত্যেক উপজেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে দলিল লেখকদের সাত দফা দাবি আদায়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পাশাপাশি পেশাগত বিভিন্ন সমস্যা, অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।
দলিল লেখকরা জমি ক্রয়-বিক্রয়, হস্তান্তরসহ বিভিন্ন ধরনের দলিল প্রস্তুত ও নিবন্ধন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পেশাগত স্বার্থ, সুযোগ-সুবিধা এবং কাজের পরিবেশ নিয়ে বিভিন্ন সময় নানা দাবি-দাওয়া সামনে আসে।
এসব বিষয়কে কেন্দ্র করে আয়োজিত জেলা সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ নিজেদের অবস্থান তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতৃবৃন্দের অংশগ্রহণের মধ্য দিয়ে দলিল লেখকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক সমন্বয় আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সমাবেশে সাত দফা দাবি আদায়ের বিষয়ে আলোচনা, সাংগঠনিক ঐক্য এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের বিষয়গুলো গুরুত্ব পাবে। দাবি আদায়ে সংগঠনের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়েও নেতৃবৃন্দের বক্তব্য ও আলোচনার সুযোগ থাকবে।
পড়ুন:গাজীপুরে রক্ষক যখন ভক্ষক, চন্দ্রা বনবিটে সংরক্ষিত বনভূমি কতটা নিরাপদ
ইমি/


