বিজ্ঞাপন

লাঙ্গলবন্দে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাঙ্গলবন্দ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ব্যানারে হঠাৎ করে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়কে অবস্থান নিলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করে। এ সময় মিছিলে ব্যবহৃত লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. এমরান হোসেন (২২), মো. মোস্তাকিন (১২), রায়হান মিয়া স্বাধীন (১৫), তামিম (১৪), মাহিন (১৭), মো. ইউসুফ (১৯), আনিস (১৪), মো. হৃদয় (১৬), মো. শাহপরান (১৯), মো. ইসমাইল হোসেন (৫৬) ও ইয়াসিন আরাফাত ইথুন (১৭)।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনায় গ্রেপ্তার ১১ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সড়কে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : নেত্রকোনায় ডিবি পুলিশের ধাওয়া: কাভার্ডভ্যান ভর্তি কম্বল জব্দ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন