বিজ্ঞাপন

মহিষখোচায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিজ্ঞাপন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে লালমনিরহাটের মহিষখোচা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মহিষখোচা বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন মহিষখোচা ইউনিয়ন যুবদলের সভাপতি ওয়াহেদুজ্জামান আবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক শাকিল।

বক্তব্যে ওয়াহেদুজ্জামান আবির বলেন, সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য বন্ধ না হলে যুবদল কঠোরভাবে তা প্রতিহত করবে। একই সঙ্গে বিএনপির নাম ভাঙিয়ে যারা নানা ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশে বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন : ১৩ বছর পর পৈতৃক জমির দখল ফিরে পেলেন মোখলেছ মিয়া

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন