বিজ্ঞাপন

বড়লেখায় ‘সহমর্মিতার বীজ বুনি (পর্ব ১) সেশন অনুষ্ঠিত

বিজ্ঞাপন

১৯ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কামিলপুর গ্রামে শনিবার (১৯ সেপ্টেম্বর) ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে ‘স্বপ্নসারথি’ দলের কিশোর-কিশোরীদের নিয়ে ‘সহমর্মিতার বীজ বুনি’ শীর্ষক সেশনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে।

সহমর্মিতা বা এমপ্যাথি মানুষের মন বুঝে ওঠার যে সামর্থ্য, তার ভিত্তি স্থাপনের লক্ষ্যে আয়োজিত এই সেশনে অংশ নেয় স্বপ্নসারথি দলের সদস্য কিশোর-কিশোরীরা। একে অপরের অনুভূতির প্রতি যত্নবান হওয়া, পারস্পরিক সহানুভূতি ও বোঝাপড়ার সংস্কৃতি গড়ে তোলা এসবই সেশনের মূল প্রাণ।

আয়োজকেরা বলছেন, এই ধরনের সেশনের মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণ এবং সহমর্মিতার জায়গাটা দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠবে।সেশনটি পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির কর্মকর্তা অল্লিকা দাশ। তাঁর সহায়তায় সার্বিক আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কমিউনিটি অর্গানাইজার শামীমা আক্তার।সেশনে বিভিন্ন কার্যক্রম ও আলাপচারিতার মাধ্যমে কিশোর-কিশোরীদের সঙ্গে আলোচনা করা হয় সহমর্মিতা কীভাবে মানুষের সঙ্গে সম্পর্ককে সহজ-সুন্দর করে, কীভাবে অন্যের কষ্ট বোঝা যায় এবং কীভাবে পরিবার ও সমাজে তা ইতিবাচক পরিবর্তন আনতে পারে।কামিলপুর গ্রামের এই আয়োজন প্রথম পর্বে সীমাবদ্ধ থাকলেও এরই ধারাবাহিকতায় আগামীতে আরও সেশন হওয়ার কথা রয়েছে বলে আয়োজকদের আশা।

স্বপ্নসারথি দলের এই কিশোর-কিশোরীরাই ভবিষ্যতে সহমর্মিতার এই বীজকে বড় করে তুলবে এমনটাই প্রত্যাশা।

পড়ুন : রাজধানীর মিরপুরে ও বাড্ডায় বাসে আগুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন