বাঁশিওয়ালা শেখ সোলায়মান সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমাদৃত। বাঁশির পাশাপাশি গানেও তিনি প্রতিভার সাক্ষর রেখেছেন। কভার গানে তুমুল জনপ্রিয় হলেও ইদানীং মন দিয়েছেন মৌলিক গানেও। মৌলিক গান সৃষ্টির ধারাবাহিকতায় এবার আসছে তার নতুন গান ‘মানব জীবন’।
নতুন গানটি লিখেছেন ও সুর করেছেন সাংবাদিক সাইফুল শাহীন। সঙ্গীতায়োজনে এআর রানা।
ইতোমধ্যে তৈরি হয়েছে নান্দনিক মিউজিক ভিডিও। টাঙ্গাইলের যমুনা তীর, হেমনগর জমিদারবাড়ি, নবগ্রাম এবং পার্শ্ববর্তী নানান লোকেশনে চিত্রায়িত এই মিউজিক ভিডিওতে লোকজ গানের কথা ও সুরের পাশপাশি অপরূপ বাংলাদেশ দেখার সুযোগও থাকছে।
দেশি বিদেশি বিভিন্ন অডিও প্লাটফর্মে শ্রোতারা গানটি শুনতে পাবেন, মিউজিক ভিডিও প্রকাশ পাবে শেখ সোলায়মানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
পড়ুন : ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট


