‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে সেরা ১০ ফাইনালিস্ট; তাহসান খানের উপস্থাপনায় বঙ্গ (Bongo) ও এনটিভিতে (NTV) সরাসরি সম্প্রচারিত হবে এই গ্র্যান্ড ফিনালে।
প্রথমবারের মতো আয়োজিত ‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া ২০২৬’-এ লাল-সবুজের পতাকাবাহী খুঁজে নেওয়ার ঐতিহাসিক এই সফরের চূড়ান্ত পর্ব আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে রাত ৯:০০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব কে করবে তা নির্ধারণ করতে বঙ্গ (Bongo)-র প্রযোজনায় বহুল প্রতীক্ষিত এই গ্র্যান্ড ফিনালে-তে একত্রিত হবেন দেশের সেরা ১০ ফাইনালিস্ট, ৫জন সদস্যবিশিষ্ট অভিজ্ঞ জুরি প্যানেল এবং বাংলাদেশসহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দর্শকদের ভোট। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় শিল্পী ও উপস্থাপক তাহসান খান।
বিশ্বসেরা এই শো-টি সরাসরি স্ট্রিম করা হবে বঙ্গ (Bongo)-র প্ল্যাটফর্মে এবং একই সাথে সম্প্রচারিত হবে টেলিভিশন পার্টনার এনটিভি (NTV)-র পর্দায়, যা দেশ ও বিদেশের কোটি কোটি দর্শককে সরাসরি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ করে দেবে।
এক নজরে শীর্ষ ১০ ফাইনালিস্ট
বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগের জন্য লড়াই করা ফাইনালিস্টরা হলেন— কৃষান বর্মন, সাবকনশাস (Subconscious), পুলক অধিকারী, লুবাইনা আফনান, বেনজির জিলানী, নাইম ইমরান শারৎ, নুসরাত জাহান (কৃতি), ভিনটেজ থিওরি (Vintage Theory), বিটমসফিয়ার (Beatmosphere) এবং দি কুশিয়ারা ওয়েভস (The Kushiyara Waves)।
বিচারক প্যানেলে রয়েছেন সংগীত ও সংস্কৃতি অঙ্গনের বাংলাদেশের বেশ কয়েকজন সম্মানিত ব্যক্তিত্ব: ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, হামিন আহমেদ, এবং শওকত আলী ইমন।
বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক রাত
বিজয়ী প্রতিযোগী বা ব্যান্ড ১৪ নভেম্বর, ২০২৬ তারিখে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া গ্র্যান্ড ফিনালে’-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করবে।
গ্র্যান্ড ফিনালের রোমাঞ্চ ও উন্মাদনা আরও বাড়িয়ে দিতে বঙ্গ (Bongo) সম্প্রতি প্রকাশ করেছে এই প্রতিযোগিতার অফিশিয়াল থিম সং “ভয়েস অফ বাংলাদেশ”, যা বাংলাদেশের সংগীত জগতে এক স্মরণীয় ও যুগান্তকারী সন্ধ্যার সূচনার ইঙ্গিত দেয়।
দর্শকরা আগামী ৩০ সেপ্টেম্বর রাত ৯:০০টায় বঙ্গ (Bongo)-এর পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন এই গ্র্যান্ড ফিনালে। আর যেসব সংগীতপ্রেমী সরাসরি আইসিসিবি (ICCB) ভেন্যুতে উপস্থিত থেকে এই জমকালো অভিজ্ঞতার অংশ হতে চান, তারা অফিশিয়াল ইভেন্ট পেজের মাধ্যমে রেজিস্টার করে অংশ নিতে পারেন।
প্রতিযোগিতার আপডেট, স্ট্রিম ও ভোটিং সংক্রান্ত বিস্তারিত জানতে বঙ্গ (Bongo)-এর অফিশিয়াল পেজগুলো ফলো করুন এবং ভিজিট করুন: www.bongobd.com
পড়ুন : স্ত্রীর প্রশংসা করার বিশেষ দিন আজ


