বিজ্ঞাপন

হবিগঞ্জে সীমান্ত দিয়ে ভারত যাওয়ার চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারি আটক

বিজ্ঞাপন

হবিগঞ্জে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টাকালে নির্বাচন অফিসের এক কর্মচারিকে আটক করেছে বিজিবি। ২১ সেপ্টেম্বর দুপুরে হবিগঞ্জ ৫৫ বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। আটককৃত সুশান্ত চন্দ্র বিশ্বাস সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী। সে কিশোরগঞ্জ উপজেলার তাড়াইল থানার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের পুত্র।

বিজিবি জানায়- হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর আওতাধীন গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোংলামবস্তি চা বাগানে সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর নিকট দিয়ে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকরে সুশান্ত চন্দ্র বিশ্বাস। এসময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে যায়, আটক ব্যক্তি ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিকভাবে নিয়োজিত এবং বর্তমানে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে জানা যায়, তিনি প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং তার অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছিল। সুশান্ত চন্দ্র বিশ্বাস জানান, তিনি গেল কয়েকদিন ধরে শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন এবং পরবর্তীতে একজন দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেন।

আটক ব্যক্তির কাছ থেকে ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২,১৮৫ টাকা, তার নামে ২টি এনআইডি কার্ড, ৬টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল এবং ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী পাওয়া যায়।

সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ চোরাচালান এবং অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজিলুর রহমান জানান- এমন অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন